৯ মে, ২০২৬ | ২৬ বৈশাখ, ১৪৩৩ | ২১ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

কক্সবাজার সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতার-৪

নিজস্ব প্রতিবেদকঃ ২০ অক্টোবর সকাল ৮টা হতে ২১ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত অফিসার ইনচার্জ জনাব মোঃ ফরিদ উদ্দিন খন্দকার এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ কামরুল আজম, পুলিশ পরিদর্শক (অপারেশনস্ এ্যান্ড কমিউনিটি পুলিশিং), জনাব মোঃ মাইন উদ্দিন, এসআই মোঃ দেলোয়ার হোসেন, এএসআই মোঃ সাজেদুল ইসলাম, সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভূইয়া সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৪ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামী হলেন, ০১। মোঃ রমজান আলী, পিতা- আবুল কালাম, সাং- দক্ষিণ কলাতলী আদর্শ গ্রাম কক্সবাজার, থানা ও জেলা- কক্সবাজার, ০২্। মোঃ মিজান, পিতা- মৃত কালু, সাং- পশ্চিম পাহাড়তলী বউ বাজার কক্সবাজার, থানা ও জেলা- কক্সবাজার, ০৩। মোঃ ছৈয়দ আলম, পিতা- মৃত নুরুজ্জামান, সাং- উত্তর মেধাকচ্ছপিয়া, থানা- চকরিয়া, জেলা- কক্সবাজার, ০৪। মোঃ জসিম ড্রাইভার, পিতা- মৃত আবুল হোসেন, সাং- কুপলদিয়া, ৬নং ওয়ার্ড থানা- বোয়ালখালী, জেলা- চট্টগ্রামদেরকে বিভিন্ন মামলায় গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।

এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন খন্দকার জানান, অব্যাহত অভিযান পরিচালনা করে পরোয়ানাভূক্ত পলাতক আসামী সহ থানা এলাকার ছিনতাইকারীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে এলাকার জনসাধারন ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিত করা হবে এবং চুরি, ছিনতাই ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।