৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৩ মাঘ, ১৪৩২ | ১৭ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১

কক্সবাজার সদর উপজেলার ‘এইচবিবি’ রাস্তা পরিদর্শনে উপ-প্রকল্প পরিচালক

নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের চন্দ্রিমা এলাকায় নির্মিত রাস্তা পরিদর্শন করেন এইচবিবি প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মোঃ জিয়াউর রহমান খান ও সহকারী প্রকৌশলী মোঃ আওলাদ হোসেন। ০৭ জুন সকাল ১০টার দিকে পরিদর্শনে আসেন। এসময় তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নিয়ন্ত্রনাধীন ‘গ্রামীন মাটির রাস্তা সমূহ টেকসইকরনের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের অধীনে নির্মিত প্রকল্প সমূহ পরিদর্শন করেন। ২০১৭-২০১৮ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় অত্র উপজেলার ২.০০ কি.মি রাস্তা কাজ সমাপ্ত হয়েছে। উক্ত প্রকল্পের বাস্তবতা যাচাই করে সন্তোষ প্রকাশ করেন। প্রকল্পের স্থায়িত্ব কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম সাকিব, উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ জামাল উদ্দিন, ঠিকাদার বদিউল আলম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অন্যান্যরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।