৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২০ ভাদ্র, ১৪৩৩ | ২১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

কক্সবাজার সদরে ৩০ জনসহ ৮৮ জনের করোনা শনাক্ত

কক্সবাজার সদরে ৩০ জনসহ কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে শুক্রবার (২৬ জুন) মোট ৮৮ জনের করোনা ‘পজিটিভ’ শনাক্ত হয়েছে।

সেখানে কক্সবাজার জেলার ৫৭ জন।

এছাড়া বান্দরবানের ২৯ জন এবং চট্টগ্রামের সাতকানিয়ার দুইজন রয়েছে।

মোট স্যাম্পল টেস্ট হয়েছে ৪২২ জনের।

কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ ডাক্তার অনুপম বড়ুয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, পজিটিভ রিপোর্ট পাওয়া ৮৮ জনের সকলেই নতুন। আজকে কোন ফলোআপ রিপোর্ট ‘পজিটিভ’ হয়নি।

তথ্যমতে, নতুন করোনা শনাক্ত হওয়া ৮৮ জনের মধ্যে সদরে ৩০ উখিয়া ৭ জন, টেকনাফ ১০ জন, পেকুয়া ২ জন, মহেশখালী ৭ জন এবং কুতুবদিয়া ১ জন।

জেলার বাইরে বান্দরবানের ২৯ জন এবং সাতকানিয়া উপজেলার দুজন করোনা রোগি শনাক্ত হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।