মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

কক্সবাজার সদরে ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন আবদুর রহমান

শেয়ার করুন

সংবাদ বিজ্ঞপ্তি: আসন্ন ৫ম উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে কক্সবাজার সদর থেকে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন বিশিষ্ট সমাজ সেবক, ব্যবসায়ী নেতা ও সংবাদকর্মী আবদুর রহমান।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারী) বিকালে জেলা রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাসুদুর রহমান মোল্লার কাছে মনোনয়ন ফরম জমা দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম শেখ, কক্সবাজার প্রেস ক্লাবের সহ সভাপতি মমতাজ উদ্দিন বাহারী, সাহেদ ফেরদৌস হিরু, মাহমুদুল হক, আবদুল হাফেজ, রিয়াদ উদ্দিন টিপু, ভারুয়াখালীর ইউপি সদস্য সামশুল আলম।

মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সদর উপজেলায় সুশাসন প্রতিষ্ঠা, উন্নয়ন ও নির্যাতিত-নিপীড়িত মানুষের সেবা করার উদ্দেশ্যে ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছি। এবার সদরে ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ হবে। তাই অবহেলিত সদর উপজেলার উন্নয়ন তরান্বিত করতে স্বতস্ফূর্তভাবে তাকে ভোট দেয়ার আহবান জানান তিনি।

তিনি আরও বলেন, অতীতের ন্যায় ভবিষ্যতেও মানুষের সুখে-দুঃখে পাশে থাকবো। তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন