১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

কক্সবাজার সদরে আরো ২২০ গৃহহীন পরিবার পাচ্ছেন মুজিববর্ষের ঘর

বিশেষ প্রতিবেদক:

মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের জন্য কক্সবাজার সদর উপজেলায় দ্রুততম সময়ের মধ্যে ২২০টি ঘরের নির্মাণ কাজ চলছে। কাজ শেষ হলে ১২০০ জনকে এসব ঘরে পুনর্বাসন করা সম্ভব হবে বলে জানিয়েছে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়।

তিনি বলেন, ভূমিহীন-গৃহহীন পরিবারকে ২ শতক জমির মালিকানাসহ এসব সেমিপাকা একক গৃহ হস্তান্তর করা হবে।

কক্সবাজার সদর উপজেলা সূ্ত্রে জানা গেছে, ১ম ও ২য় পর্যায়ে ১৪৮ পরিবারের প্রায় ৮০০ জন নিরাশ্রয়ী মানুষকে আশ্রয়ণের ঘরে বিদ্যুৎ পানির সুবিধাসহ পুনর্বাসন করা হয়। তৃতীয় পর্যায়েও আরো ২২০ পরিবারের ১২০০ মানুষকে পুনর্বাসনের কাজ চলমান।

 

কক্সবাজার সদর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) নু এ মং মারমা বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও স্থানীয় জনগণের সহযোগিতায় সাড়ে ৪ একর খাস জমি অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধার করে সেমি:পাকা একক গৃহ নির্মাণ কাজ চলছে।

প্রধানমন্ত্রীর এ মহতী উদ্যোগের ফলে অনেক অসহায় মানুষের জীবন বদলে যাবে এমনটি মনে করেছেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।