১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

কক্সবাজার শিল্পীগোষ্ঠির শিক্ষা উপকরণ বিতরণ

নতুন বছরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করেছে কক্সবাজার শিল্পীগোষ্ঠি। গতকাল বৃহস্পতিবার (১১জানুয়ারি) বিকালে পৌর প্রিপ্যারেটরী স্কুলস্থ সংগঠনের প্রশিক্ষণ কার্যালয়ে অর্ধশতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ গুলো বিতরণ করা হয়।

কক্সবাজার শিল্পী গোষ্ঠির সভাপতি আমিন উল্লাহ খোকনের সভাপতিত্বে ও এসকে বোরহানের সঞ্চালনায় শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আবু ওবাইদ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র উপদেষ্টা শওকত ইসলাম মামুন, সহ-সভাপতি মো. আলম, রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সভাপতি সাংবাদিক আরফাতুল মজিদ, দৈনিক সকালের কক্সবাজারের সিনিয়র স্টাফ রিপোর্টার আজিম নিহাদ, সংগঠনের সহ-সভাপতি মো. নাছির, সাংস্কৃতিক সম্পাদক রাজিব চক্রবর্তী, দপ্তর সম্পাদক ও চিত্রাংকন প্রশিক্ষক মায়েদা ফারুক হিরামন। এসময় সংগঠনের শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গান পরিবেশন করেন সংগঠনের শিক্ষার্থী মায়েশা, শুকতারা ও ফারিহা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।