৩১ আগস্ট, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির অভিযানে দেশীয় তৈরি এলজিসহ একজন গ্রেফতার

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ি অভিযান চালিয়ে দুইটি দেশীয় তৈরি এলজিসহ একজনকে গ্রেফতার করেছে। শনিবার বিকালে তাকে গ্রেফতার করা হয়। রবিবার বিকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আনোয়ার হোসেন।
তিনি দাবি করেন, কক্সবাজার পৌরসভাস্থ বাছামিয়ার ঘোনা এলাকায়  বিশেষ অভিযান পরিচালনাকালে স্থানীয় লোকজনের  সহায়তায় পাহাড়তলীর আকবরের ছেলে  শহিদুল ইসলাম (২০) কে ১টি দেশীয় তৈরী এলজি বন্দুকসহ গ্রেফতার করা হয়।
পরবর্তীতে ধৃত আসামি শহিদুল ইসলামের স্বীকরোক্তি মতে অন্য স্থান থেকে আরেকটি এলজি বন্দুক উদ্ধার করা হয়।
পুলিশ কর্মকর্তা আরও জানান, ধৃত আসামীসহ পলাতক আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।