২ মে, ২০২৬ | ১৯ বৈশাখ, ১৪৩৩ | ১৪ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

কক্সবাজার শহর জামায়াতের বিক্ষোভ মিছিল

11144879_673167629479121_1434813765_o

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানকে মৃত্যুদন্ডের ন্যয়ভ্রষ্ট রায় পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ করেছে কক্সবাজার শহর জামায়াত।

৬ এপ্রিল সোমবার বিকেলে জেলা ও শহর জামায়াত-শিবির নেতৃবৃন্দের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তাগণ বলেন, সরকার জামায়াতকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে হত্যা করার মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য অস্থির হয়ে পড়েছে। মিথ্যা, সাজানো বায়বীয় অভিযোগে মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে সরকার ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে। দলীয় লোকদের দ্বারা সাক্ষ্য প্রদান করিয়ে সরকার মুহাম্মদ কামারুজ্জামানকে হত্যা করার জন্য মৃত্যুদন্ডে দন্ডিত করার ব্যবস্থা করে। সরকারের ধারাবাহিক ষড়যন্ত্রের শিকার জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান। সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বিচারের নামে যে প্রহসনের আয়োজন করেছে তা জনগন মেনে নেবে না। দেশে বিদেশে কোথাও এ বিচার গ্রহন যোগ্যতা পায়নি।

বক্তাগন আরো বলেন, অবৈধ আওয়ামীলীগ সরকার একদিকে জামায়াত নেতৃবৃন্দের হত্যার ষড়যন্ত্রের মাধ্যমে দেশে ইসলামী আন্দোলনের অগ্রযাত্রাকে বন্ধ করতে চায়, অন্য দিকে ২০ দলীয় জোটকে দুর্বল করে ক্ষমতা পাকাপোক্ত করতে চায়। সরকারের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে জামায়াত-শিবির নেতা-কর্মীরা রাজপথে থাকার অঙ্গীকার ও কক্সবাজারের সর্বস্থেেরর জনগন কে আগামীকাল মঙ্গল ও বুধবার শান্তিপূর্ণ হরতাল পালনের মাধ্যমে, জালিম সরকারের বিরুদ্ধে আরো দুর্বার আন্দোলন গড়ে তোলার উদাত্ত আহবান জানানো হয় মিছিলোত্তর সমাবেশে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।