২ আগস্ট, ২০২৬ | ১৮ শ্রাবণ, ১৪৩৩ | ১৮ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী

কক্সবাজার শহর জামায়াতের বিক্ষোভ মিছিল

906087_659710360824848_8476039673412517317_o
আওয়ামীলীগ সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠ’ নির্বাচন অনুষ্ঠানের দাবীতে ২০ দলীয় জোট ঘোষিত, অবরোধ ও চলমান ৭২ ঘন্টা হরতাল কর্মসূচির সমর্থনে বিক্ষোভ মিছিল করে কক্সবাজার শহর জামায়াত।
১৬ মার্চ সোমবার শহর জামায়াত-শিবির নেতৃবৃন্দের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলোত্তর সমাবেশে বক্তাগণ বলেন, জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করার ফল ভোগ করে চলেছে অবৈধ আওয়ামী সরকার। বাংলার আপামর জনতা অবৈধ সরকারকে ধিক্কারের সাথে প্রত্যাখ্যান করেছে। এমনকি বহু আওয়ামীপন্থী বুদ্ধিজীবী ও বিশিষ্ট নাগরিক আওয়ামী লীগকে ধিক্কার দিচ্ছে। একইভাবে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ ও সংস্থা অবৈধ সরকারকে প্রত্যাখ্যান করে নতুন নির্বাচনের দাবি করে আসছে। দেশ-বিদেশের বিবেকবানরা কেউ ফ্যাসিস্ট সরকারকে মেনে নেয়নি। মূলত এখন অবৈধ সরকার প্রশাসনের শক্তিকে রক্ষিবাহিনীর ভূমিকায় পাশে রাখার চেষ্টা করছে। এখনো যদি তাদের শুভ বুদ্ধির উদয় না হয়, তাহলে শেষ পর্যন্ত সম্মানজনক ভাবে বিদায়ের পথটাও বন্ধ হয়ে যেতে পারে অবৈধ সরকারের।

বক্তাগন বলেন, বিএনপির যুগ্ম মাহাসচিব সালাহউদ্দিন আহমেদের খোঁজ নেই। তাকে উঠিয়ে নিয়ে সরকার এখন অস্বীকার করছে। বিএনপি নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলমের মত তাকেও গুম করে, ২০ দলীয় জোটের আন্দোলনকে বন্ধ করতে চায় আওয়ামীলীগ সরকার। গণতন্ত্রের স্বার্থে সবাই মিলে অর্থবহ সংলাপের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার দাবি জানান নেতৃবৃন্দ এবং যতদিন পর্যন্ত গণতন্ত্র, মানবাধিকার, সংবাদপত্রের স্বাধীনতা এবং আইনের শাসন প্রতিষ্ঠা না হবে তত দিন এ আন্দোলন অব্যাহত থাকবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।