২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

কক্সবাজার শহর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

tmp_7931-jcd-picture-442099600৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহাসমাবেশে বাধা প্রদানের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে কক্সবাজার শহর ছাত্রদল। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বার্মিজ মার্কেট এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। কক্সবাজার শহর ছাত্রদলের আহবায়ক মোঃ ইলিয়াছ এর সভাপতিত্বে ও সিঃ যগ্ম আহবায়ক শাহাদাত হোসেন রিপন এর পরিচালনায় মিছিলোত্তর সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোরশেদ আলম, শহর ছাত্রদল যুগ্ম আহবায়ক কানন বড়–য়া, আব্দুল্লাহ আল মামুন রিয়াদ, নুরুল আনছার, কাইছার ফারুক, জিয়াউল হক বাবু, সিটি কলেজ ছাত্রদল যুগ্ম আহবায়ক মোঃ শাহজাহান, ক্যাম্পাস সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাহেদ, রামু উপজেলা সহ সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান, শহর ছাত্রদল নেতা তাইসাদ সাব্বির, মোস্তফা কামাল রিফাত, ওসমান সরওয়ার, নাজির হোসেন, মোস্তাফিজুর রহমান, মাহবুবুর রহমান, ফরহাদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন জনপ্রিয়তায় তলানীতে থাকা আওয়ামীলীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। এ জন্য তারা বিরোধী দলের সভা সমাবেশে বাধা দেয়ার মাধ্যমে বাকশাল শাসন কায়েম করার অপচেষ্টা চালাচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ছাত্রজনতার ঐক্যবদ্ধ অংশ গ্রহণে জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় রাজপথে সক্রিয় ভুমিকা পালন করে যাবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।