৬ মে, ২০২৬ | ২৩ বৈশাখ, ১৪৩৩ | ১৮ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক

কক্সবাজার শহর ও ঝিলংজায় সাজাপ্রাপ্ত-সহ পাঁচ পলাতক আসামী গ্রেফতার

আটককক্সবাজার শহর ও ঝিলংজা ইউনিয়নে বেশ কয়েকটি স্থানে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত-সহ পাঁচ জন পলাতক আসামী গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার গভীররাত থেকে মঙ্গলবার বেলা ১২ টা পর্যন্ত তাদের আটক করা হয়।

আটক সাজাপ্রাপ্ত আসামীরা হলেন, কক্সবাজার শহরের পুর্ব কলাতলী এলাকার আব্দুল মাসুদের ছেলে আব্দুল মোতালেব (৫০), ঝাউতলা গাড়ীরমাঠ এলাকার আব্দুল হকের ছেলে ফিরোজ আহমেদ (৪২) ও দক্ষিন কুতুবদিয়াপাড়া ফদ্যানার ডেইল এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোঃ শাহালম (২৪) এবং পরোয়ানাভুক্ত হলেন, শহরের গাড়ির মাঠ এলাকার শাহাব মিয়ার ছেলে আজম উল্লাহ (২৮) ও উপজেলার ঝিলংজা ইউনিয়নের উত্তর মুহুরীপাড়া এলাকার মৃত মৌলভী আব্দুল করিমের ছেলে জুবাইর আহমেদ (৩১)।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম হোসেন জানান, আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।