৫ এপ্রিল, ২০২৬ | ২২ চৈত্র, ১৪৩২ | ১৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজার শহরে ২৯৮০ ইয়াবাসহ ৩ যুবক আটক

বিশেষ প্রতিবেদক : শহরের জেলা সদর হাসপাতাল সড়ক এলাকায় অভিযান চালিয়ে ২৯৮০ ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত ৩ মাদক ব্যবসায়িকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে র‌্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্প ইনচার্জ মো. রুহুল আমিনের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। ধৃত মাদক ব্যবসায়িরা হচ্ছেন- শহরের কলাতলীর মৃত মীর কাশেমের ছেলে মো. আবদুল খালেক, রামুর পূর্ব রাজারকুলের সুইঙ্গা বড়ুয়ার ছেলে রণ বড়ুয়া রনি ও পার্শ্ববর্তী খুরুশকুল মনুপাড়ার মো. আবদুল করিমের ছেলে মো. আনোয়ার হোসেন।
কক্সবাজার ক্যাম্প ইনচার্জ মেজর মো. রুহুল আমিন জানান, ধৃত মাদক ব্যবসায়িরা ইয়াবা বিক্রির উদ্দেশ্যে সদর হাসপাতাল এলাকায় অবস্থান করেছে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ইয়াবাসহ হাতেনাতে তাদের আটক করা হয়। উদ্ধারকৃত মাদকসহ আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।