১৮ আগস্ট, ২০২৬ | ৩ ভাদ্র, ১৪৩৩ | ৪ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

কক্সবাজার শহরে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাহেদ মিজান:
কক্সবাজার শহরের ঘোনার পাড়ায় সাগরিকা দাশ নদী (১১) নামের এক ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১২ জানুয়ারী) দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করেন পুলিশ। এই ঘটনায় মিন্টু দাশ (২৫) নামের এক যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।
নিহত ছাত্রী ঘোনার পাড়ার বিবেকানন্দ স্কুলের পিছনের গলির মৃত ঝন্টু দাশের মেয়ে।

প্রতিবেশি পলি মল্লিক জানান, তিনি তার বাসা থেকে বের হয়ে কৃষ্ণ দাশের ঘরে গিয়ে দেখেন নদী বাসার চালার সাথে ওড়না পেঁচানোর অবস্থায় ঝুলছে।
তার মা কৃষ্ণা দাশ জানান, তিনি হাসপাতালে আয়া হিসেবে কাজ করেন। প্রতিদিনের মতো হাসপাতালে চলে যান এবং তার একমাত্র ছেলে বাইরে ছিলেন। প্রতিবেশিদের মাধ্যমে খবর পেয়ে বাসায় গিয়ে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান।

মরদেহ উদ্ধার করার পর সিআইডির একটি দল তদন্তের জন্য ঘটনাস্থলে রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।