২৩ মে, ২০২৬ | ৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৫ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

পুরাতন ভাড়াটিয়াদের চুক্তিমতে দোকান বরাদ্ধের দাবি

কক্সবাজার শহরে দোকান বন্ধ রেখে অবস্থান কর্মসূচি বৃহস্পতিবার

কক্সবাজার প্রতিনিধি:

দীর্ঘ ৩৫ বছরের ভাড়াটিয়াকে নতুন নির্মিত মার্কেটে চুক্তিকৃত দোকান বুধবার সন্ধ্যার মধ্যে বুঝিয়ে দেয়ার দাবি জানিয়েছেকক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশন। মালিক কর্তৃক দায়িত্ব নিয়ে বুধবার সন্ধ্যার মধ্যে পুরাতন ভাড়াটিয়াদের দোকানবরাদ্ধ দেয়া না হলে বৃহস্পতিবার দুপুর ১২ টা পর্যন্ত শহরের সকল দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সংগঠনটি। একই সঙ্গেদোকান বন্ধ রাখার সময়ে কক্সবাজার শহরের এন্ডাসন রোডের জলিল মার্কেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেব্যবসায়ীরা।

মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের কার্যালয়ে উপদেষ্টা ব্যবসায়ীদের মতবিনিময় সভা সভাশেষে কর্মসূচি ঘোষণা করেন ফেডারেশনের সভাপতি পৌরসভার প্যানেল মেয়র মাহাবুবর রহমান।

সভাপতি বলেন, গত ১৯৮৭ সাল থেকে এডভোকেট আব্দুল জলিলের কাছ থেকে তারা সাতজন ভাড়াটিয়া সালামীর ভিত্তিতেদোকান নেন। তারা মালিকের কাছে নিয়মিত ভাড়া পরিশোধ ব্যবসা করছিলেন। মূল মালিকের মৃত্যুর পর গত ২০১৯ সালে তারছেলে কলিম উল্লাহজলিল টাওয়ারনামে নতুন মার্কেট নির্মাণের কথা বলে পুরাতন ভাড়াটিয়াদের সঙ্গে নতুন সালামী নির্ধারণকরে চুক্তি করেন।

মার্কেটটির নির্মাণকাজ শেষ হলেও দীর্ঘ বছর ধরে মালিক ভাড়াটিয়াদের দোকান বুঝিয়ে না দিয়ে হয়রানি করে আসছেন।এব্যাপারে মালিকের সাথে যোগাযোগ করা হলেও কোন উদ্যোগ না নিয়ে হয়রানী অব্যাহত রাখা হয়েছে। একই সঙ্গে ব্যবসায়ীরাসংবাদ সম্মেলন, অবস্থান কর্মসূচি, প্রশাসনকে অবহিত করলেও কোন কার্যকর উদ্যোগ নেয়া হচ্ছে না। এমন পরিস্থিতিতেদোকান বন্ধ রেখে অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়া হল। অবস্থান কর্মসূচি থেকে পরবর্তি কর্মসূচি দেয়া হবে।

সাধারণ সম্পাদক আবুল হাশেম সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ফেডারেশনের উপদেষ্টা ফিরোজ আহমদ ওসমানী, শওকত ওসমান পিয়ারো, জসিম উদ্দিন চৌধুরী, লাইব্রেরী সমিতির সভাপতি ওমর ফারুক, ইজি বাইক মার্কেটের সভাপতিরফিকুল ইসলাম, পূরাতন তরকারি শেডের সভাপতি মোহাম্মদ মোস্তফা, বৃহত্তর বার্মিজ মাকের্র্ট সমিতির সভাপতি মুসা কলিমউল্লাহ, কৃষি অফিস সড়কের সভাপতি মোহাম্মদ সোহেল, বেকারি সমিতির সভাপতি নাসির উদ্দিন, হর্কাস মার্কেটের সভাপতিসামির উদ্দিন সুমন, বস্ত্র ব্যবসায়ী সমিতির সাধারণ, সম্পাদক সিরাজুল ইসলাম, ব্যবসায়ী নুরুল ইসলাম সোহান সমবায়সুপার মার্কেটের সহ সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।