৯ সেপ্টেম্বর, ২০২৬ | ২৫ ভাদ্র, ১৪৩৩ | ২৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  উখিয়া প্রেস ক্লাবের নতুন সভাপতি-সম্পাদক শাহীন ও ফারুক   ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

কক্সবাজার শহরে ঢাকা ব্যাংক এটিএম বুথে আগুন

Dhaka-Ban

 

কক্সবাজার প্রধান সড়কে রক্ষিত মার্কেটের সামনে স্থাপিত ঢাকা ব্যাংক লিঃ এর এটিএম বুথে অগ্নিকান্ড সংগঠিত হয়েছে। এসময় বুথে যন্ত্রাংশ পুড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
এটিএম বুথ সিকিউরিটি ইনচার্জ নুর হোসেন জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বুথের ভিতরে হঠাৎ অগ্নিকুন্ডলী ও ধোয়া দেখে তিনি ফায়ার সার্ভিস ও কর্তৃপক্ষকে খবর দেয়। তিনি এসময় বুথের বাইরে ছিলেন।
মুহুর্তের মধ্যে বুথের ভিতরের ইলেকট্রনিক যন্ত্রাংশ পুড়ে গেলেও বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করে দমকল বাহিনী।
কক্সবাজার ফায়ার সার্ভিস সূত্রে জানায়, বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত। আংশিক যন্ত্রাংশ পুড়ে গেলেও নগদ টাকা অক্ষত রয়েছে। তবে স্থানীয়রা মনে করেন এটিএম বুথের অগ্নিকান্ডের ঘটনা কোন দুস্কৃতকারীদের নাশকতার অংশ।
ঢাকা ব্যাংক এটিএম বুথ কক্সবাজার শাখার সূত্র জানায়, অগ্নিকান্ডের ঘটনায় বুথটি সাময়িকভাবে বন্ধ ঘোষনা করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।