৮ জুলাই, ২০২৬ | ২৪ আষাঢ়, ১৪৩৩ | ২২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

কক্সবাজার শহরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিএনসি

বিশেষ প্রতিবেদকঃ

কক্সবাজার শহরে ১ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার।

আটককৃত ইয়াবা ব্যবসায়ী হলো কক্সবাজার সদর ঝিলংজা ১ নং ওয়ার্ড পশ্চিম লারপাড়া এলাকার নজির আহমদের ছেলে মোঃ আমানুল্লাহ (২৬)।

মঙ্গলবার (৮ ডিসেম্বর)সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে শহরের উত্তরণ আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়।

মঙ্গলবার (৮ ডিসেম্বর)সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডলের সার্বিক তত্ত্বাবধানে ও পরিদর্শক জীবন বড়ুয়ার নেতৃত্বে একটি বিশেষ টিম সদর মডেল থানাধীন উত্তরণ আবাসিক এর সামনে রাস্তা থেকে ১ হাজার ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করে।

এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল জানান, আটক আসামীর বিরুদ্ধে উপপরিদর্শক মোঃ তায়রীফুল ইসলাম বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।