মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

কক্সবাজার শহরে অাবাসিক হোটেল থেকে মৃতদেহ উদ্ধার, ম্যানেজার অাটক

শেয়ার করুন

Lash Uddar
কক্সবাজার শহরে আবাসিক এক হোটেল থেকে ‘গলায় ফাঁস লাগিয়ে’ আত্মহত্যাকারী এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ হোটেল ম্যানেজারকে আটক করেছে।

শুক্রবার দুপুর ২ টার দিকে কক্সবাজার শহরের প্রধান সড়কস্থ ভোলা বাবুর পেট্রোল পাম্পের সামনে অবস্থিত আবাসিক হোটেল আল নিজাম থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানান কক্সবাজার সদর থানার এসআই মো. আব্দুর রহিম।

নিহত মো. আলী হোসেন ওরফে রুবেল (২৬) কুমিল্লার আলীপুর এলাকার মোহাম্মদ আজাদের ছেলে বলে হোটেল কক্ষ ভাড়া নেওয়ার নিবন্ধন খাতায় উল্লেখ রয়েছে।

এসআই রহিম হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে বলেন, বৃহস্পতিবার বিকালে আলী হোসেন কক্ষ ভাড়া নিয়ে হোটেলে উঠেন। রাতে কক্ষে প্রবেশের পর সকাল পর্যন্ত বের হননি। পরে বেলা ১২ টার দিকে রুম চেক আউট করতে তাকে ডাকাডাকি করলেও কোন সাড়াশব্দ পাওয়া যায়নি।

“এরপর হোটেল কর্তৃপক্ষ বিষয়টি অবহিত করলে পুলিশ সেখানে যায়। কক্ষটি ভিতর থেকে খিল আটকিয়ে রাখা পুলিশ দরোজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এসময় ফ্যানের সাথে প্লাষ্টিক জাতীয় দঁড়িতে ঝুলন্ত অবস্থায় আলী হোসেনের মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। হোটেলের নিবন্ধন খাতায় তার উল্লেখ করা মোবাইল নম্বরটিও (০১৮১৮-১৫১৪৮৩) বন্ধ পাওয়া গেছে।”

রহিম জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হোটেল ম্যানেজারকে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন