৩ এপ্রিল, ২০২৬ | ২০ চৈত্র, ১৪৩২ | ১৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজার শহরের সন্ত্রাসি আমির খান অস্ত্রসহ আটক

বিশেষ প্রতিবেদক : কক্সবাজার শহরের বহু চাঞ্চল্যকর ঘটনার মুল হোতা আমির খান অবশেষে আটক হয়েছে। ৪ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টায় কক্সবাজার বাসটার্মিনাল থেকে সদর মডেল থানার এসআই আবুল কালাম ও রাজিব তাকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে একটি অস্ত্রও উদ্ধার করা হয়। সন্ত্রাসী আমির খানের বিরুদ্ধে কক্সবাজার মডেল থানায় ডজনখানিক মামলা রয়েছে। আটককৃত সন্ত্রাসী বন বিভাগ সংলগ্ন চৌধুরীপাড়ার বশরত করিমের ছেলে।
সূত্রে জানা যায়, এ সন্ত্রাসী প্রতিনিয়ত খুন, ডাকাতি, মাদকদ্রব্য, ইয়াবা, অস্ত্রশস্ত্র, ছিনতাইসহ নানা অপরাধ কর্মকান্ড তার নিয়ন্ত্রনে পরিচালনা করতো। এছাড়া স্কুলে সবসময় ছাত্রীদের ইভটিজিং করত করার অভিযোগও রয়েছে। সন্ত্রাসী আমির খানের নিজস্ব একটি গ্রুপ রয়েছে। তার অধীনে কিছু কিশোর অপরাধী এ ধরণের জঘন্য কর্মকান্ডগুলো সংঘটিত করে। সন্ত্রাসি আমির খান ছাড়াও আরো রয়েছে- একই এলাকার আশু আলী, সরোয়ার, মিন্টু, শাহিন, ইমু, হৃদয়, মামুনসহ আরো অনেকেই। বর্তমানে এই কিশোর অপরাধীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
এদিকে স্থানীয়রা জানিয়েছেন, আটককৃত আমির খানকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে অনেক অজানা কাহিনী বের হয়ে আসবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।