মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

কক্সবাজার শহরের দুর্ধর্ষ ছিনতাইকারী আবছার অস্ত্রসহ গ্রেফতার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের শহরে ১৫ মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ও দূর্র্ধষ ছিনতাইকারী আবছার কামালকে (২৫) আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিনগত রাত আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ রুমালিয়ারছড়ার বাঁচা মিয়া ঘোনা জামে মসজিদ এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। আবছার একই এলাকার রশিদ ড্রাইভারের ছেলে। তার কাছ থেকে ৩ টি দেশীয় তৈরি কাটা বন্দুক, ৭ রাউন্ড কার্তুজ ও ১ টি ফোল্ডিং ছোরা উদ্ধার করা হয়।
কক্সবাজার সদর থানার এস আই দীপক কুমার সিংহ জানান, ছিনতাইকারী আবছারসহ আরো ৩ জন যুবক পাহাড়তলী ওয়ামী মাদ্রাসার এলাকার একজন প্রবাসীর বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদ পেয়ে অভিযানটি চালানো হয়। তবে সেসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য তিনজন যুবক পালিয়ে গেলেও আবছারকে একটি কাধ ব্যাগ সহ গ্রেফতার করা হয়। পরে ব্যাগটি তল্লাশী করে অস্ত্রগুলো পাওয়া যায়। তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবছার পালিয়ে যাওয়া ওই তিন যুবকের পরিচয় দিয়েছেন। তারা হলেন, দক্ষিণ রুমালিয়ারছড়ার সমিতি বাজারের আবদুল খালেকের ছেলে মুন্না (২০), চেয়ারম্যান ঘাটার ডা. আইয়ুবের ছেলে সালাউদ্দিন (২২) এবং ইসমাইল প্রকাশ নাফাইঙ্গা ইসমাইলের ছেলে আবুল কালাম (২২) ।
কক্সবাজার সদর থানার ওসি (অপারেশন) মো. মাঈন উদ্দিন বলেন, আবছার পুলিশের তালিকাভুক্ত দূর্ধর্ষ ছিনতাইকারী ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় দূস্যতা, ছিনতাই ও দ্রুত বিচার আইনে ১৫ টি মামলা রয়েছে।

শেয়ার করুন