মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

কক্সবাজার শহরের ইসলামপুর ছাত্র পরিষদের ইফতার মাহফিল সম্পন্ন

শেয়ার করুন

ISC Ifterকক্সবাজার শহরের দক্ষিণ পাহাড়তলীস্থ ইসলামপুরের সর্বস্তরের ছাত্রদের প্রতিনিধিত্বকারি সংগঠন ‘ইসলামপুর ছাত্র পরিষদ’ এর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। ১৩ জুলাই, সোমবার বিকাল ৫টার দিকে ইসলামপুরস্থ ওয়ামী একাডেমিতে আয়োজিত উক্ত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি এমরান ফারুক অনিক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামপুর জামে মসজিদ পরিচালনা কমিটির নেতা আবুল কালাম মুন্সি, মো. ইয়াকুব সর্দার, মোহাম্মদ আব্দুল্লাহ ও মৌলানা আবদুল মালেকসহ প্রমুখ।
ইফতার মাহফিলের পূর্বে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা সংগঠনের সাধারণ সম্পাদক আজিজুল হক টিটুর পরিচালনায় তাৎপর্য বর্ণনা করেন ও শেষ মোনাজাত পরিচালনা করেন ইসলামপুর জামে মসজিদের পেশ ইমাম মৌলানা হাবিবুল্লাহ।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- সংগঠনের মেহদাদ হোসেন মুরাদ, মুহিদুল ইসলাম মুহিদ (সোহেল), মুজিবুর রহমান, মো. আবদুল মান্নান রানা, মো. সাদেক, আরিফুল ইসলাম রিয়াজ, আজিজুর রহমান (লাল ভাই), মোহাম্মদ আব্দুল্লাহ বিন ছলিম, কফিল উদ্দিন রিফাত, মাহফুজুর রহমান, আবু তৈয়ব রুবেল, মোস্তাফিজুর রহমান সবুজ, তোফায়েল আহমদ তাহমিদ, তারেক আজিজ, মো. মোবারক, মো. রফিক, গরিব উল্লাহ, রকিম উল্লাহ ও মো. আব্দুল্লাহসহ প্রমুখ।

শেয়ার করুন