২৫ মে, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৭ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

কক্সবাজার শহরের ইভটিজিংয়ের প্রতিবাদ করায় সংবাদকর্মীর উপর হামলা

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার শহরের নিউমার্কেটে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় সংবাদকর্মীকে পিটিয়েছে বখাটেরা। বৃহস্পতিবার বিকেলে উক্ত মার্কেটের ভেতরে তুষার তুহিনের দোকানের সামনে পিএমকে ষ্টোরের মালিকের ছেলে ইভটিজার ইমরানের নেতৃত্বে উশৃঙ্খল কিছু যুবক এ ঘটনা ঘটায়। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিনিয়ত মার্কেটে আসা যুবতীদের পাশাপাশি মার্কেটে কর্মরত নারীদেরও ইভটিজিং করে আসছিল বখাটে যুবক ইমরান। তারই ধারাবাহিকতায় বিকেলে তুষারের দোকানে তার দু’বোনকে ইভটিজিংকালে প্রতিবাদ করায় প্রথমে ইমরান অনুসারীরা ঘটনাস্থলে তুষারকে লাঞ্ছিত করে এবং পরে মার্কেট সভাপতি ও বখাটে যুবকের পিতার নির্দেশে তার অনুসারীরা সাংবাদকর্মী তুষারের উপর হামলা চালায়। আহত অবস্থায় তুষার তুহিন ও তার দু’বোনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। তবে হামলাকারীদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন।
নিউ মার্কেটের ব্যবসায়ী সংবাদকর্মী তুষার তুহিন জানান, বখাটে যুবক ইমরান আমার দোকানের সামনে এসে আমার দু’বোনকে আজেবাজে কথা বলে উত্ত্যাক্ত করার চেষ্টা করে। এ সময় আমি প্রতিবাদ করলে প্রথমে আমাকে লাঞ্চিত করে। পরে ইমরান আমার গালে চড় দিয়ে প্রাণনাশের হুমকি দেয়। এ সময় তার সাথে থাকা মহসিন ও পিএমকে ষ্টোরের কর্মচারী দিাদার আমাকে মারধর করে। এ বিষয়ে আমি পুলিশকে অবগত করেছি।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার ফরিদ উদ্দিন জানান, ঘটনার বিষয়ে আমি অবগত হয়েছি। থানায় লিখিত অভিযোগ দিলে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করব।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।