মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

কক্সবাজার মেডিকেলে ৮ জনের করোনা টেস্টের সকলেই নেগেটিভ

শেয়ার করুন

coxs bazar medical

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে রোববার ১১ এপ্রিল ৮ জনের স্যাম্পল টেস্টের সকলের রিপোর্টই ‘নেগেটিভ’ পাওয়া গেছে। অর্থাৎ কোন রোগীর শরীরে করোনা ভাইরাস জীবাণু পাওয়া যায়নি।

বিষয়টি কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকার আইইডিসিআর থেকে আনুষ্ঠানিকভাবে টেস্টের ফলাফল ঘোষনা করা হবে।

গত ২ এপ্রিল শুরু হওয়া কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে এ পর্যন্ত গত ১০ দিনে মোট ১৪৫ জনের স্যাম্পল টেস্ট করে সব ‘নেগেটিভ’ পাওয়া যায়।

শেয়ার করুন