মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

কক্সবাজার মেডিকেলে করোনা টেস্ট করা ২৭ জনের রিপোর্টই নেগেটিভ

শেয়ার করুন

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : কক্সবাজার মেডিকেল কলেজে ল্যাবে বৃহস্পতিবার ৯ এপ্রিল স্যাম্পল টেস্ট করা ২৭ রোগীর টেস্ট রিপোর্টই ‘নেগেটিভ’। টেস্ট রিপোর্টে ২৭ জনের করো শরীরে করোনা ভাইরাস জীবাণু ধরা পড়েনি।

বিষয়টি কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের দায়িত্বশীল সুত্র নিশ্চিত করেছেন। সুত্রটি আরো জানান, এ পর্যন্ত বৃহস্পতিবার ৯ এপ্রিল একদিনে সর্বোচ্চ সংখ্যক ২৭ জনের স্যাম্পল টেস্ট করা হয়েছে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে। গত ২ এপ্রিল ল্যাবটি চালু হওয়ার পর থেকে এ ল্যাবে এ পর্যন্ত কোন রোগীর টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ আসেনি।

শেয়ার করুন