১৪ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

কক্সবাজার-মহেশখালীতে দু’লাখ মিটার নিষিদ্ধ জাল জব্দ: ৯ জেলেকে দন্ড

বিশেষ প্রতিবেদকঃ সাগর ও নদ-নদীর মৎস্য সম্পদ ধ্বংসকারী নিষিদ্ধ বিভিন্ন প্রকার জাল নির্মূলে উপকূলীয় জেলাসমূহে অভিযান চলছে। সরকারি সিদ্ধান্ত মোতাবেক ‘সম্মিলিত বিশেষ অভিযান-২০১৮’ পরিচালনার জন্য গঠিত জেলা টাস্কফোর্স কমিটি ১৫ জানুয়ারী থেকে কক্সবাজারেও অভিযান শুরু করেছে। এর আওতায় মঙ্গলবার কক্সবাজার ও মহেশখালীতে সাড়ে দশ লাখ টাকা মূল্যের ২ লাখ মিটারেরও বেশী অবৈধ বেহুন্দিজাল, কারেন্টজাল এবং চরজাল জব্দ করা হয়েছে। এসময় জালসহ আটক ৯ জেলের প্রত্যেককে ২ হাজার টাকা করে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

কক্সবাজার মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড, মহেশখালী উপজেলা প্রশাসন ও বদরখালী নৌ-পুলিশ ফাঁড়ি যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

কক্সবাজারে অভিযানে নেতৃত্ব দানকারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (সদর) ড. মঈন উদ্দীন আহমদ বলেন, অপারেশনের অংশ হিসেবে মঙ্গলবার সকাল থেকে শহর সংলগ্ন বাঁকখালী নদীর বিভিন্ন পয়েন্ট, মোহনা, নাজিরারটেক-সোনাদিয়া চ্যানেল ও মহেশখালী চ্যানেলে অভিযান শুরু হয়। দিনব্যাপী এ অভিযানে সোনাদিয়া সাগর চ্যানেল ও নাজিরারটেক চ্যানেলের বিভিন্ন পয়েন্টে চলাচলকারী ফিশিং বোট তল্লাশী করে বড় আকারের ২ টি চরজাল ও ৯টি বেহুন্দি জাল জব্দ করা হয়। এসময় চেক করা হয় বিভিন্ন ফিশিং বোটের লাইসেন্সও। জব্দকৃত জাল বিকালে কক্সবাজার ৬ নং ঘাটের অদুরবর্তী চর এলাকায় জনসমক্ষে পুড়িয়ে নষ্ট করা হয়।

মৎস্য অধিদপ্তরের উপ-প্রধান ফেরদৌস আহমেদ ও জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আবদুল আলীম এসময় উপস্থিত ছিলেন।

কোস্টগার্ড কক্সবাজার ষ্টেশনের পেটি অফিসার মো. জাহিদুল ইসলামের নেতৃত্বাধীন কোস্টগার্ড ফোর্স ও মৎস্য অধিদপ্তরীয় কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে অংশ নেন।

এদিকে উপরোক্ত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে মহেশখালীতেও ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দু‘লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ছাবেদুল হক। গোরকঘাটা জেটিঘাট থেকে এসব জালসহ ৯ জেলেকে আটক করে প্রত্যেককে ২ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবুল কালাম। পরে বিকালে উপজেলা চত্বরে জনসমক্ষে এসব জাল পুড়িয়ে নষ্ট করা হয়।

উভয় অভিযানে জব্দ ও ধ্বংসকৃত জালের আনুমানিক মূল্য সাড়ে দশ লক্ষ টাকা হবে জানিয়ে জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আবদুল আলীম বলেন, সাগরের মৎস্য সম্পদ ও জীববৈচিত্র রক্ষায় এরকম অভিযান অব্যাহত থাকবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।