মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

কক্সবাজার ব্লাড ডোনেটিং ক্লাব’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

শেয়ার করুন


সংবাদ বিজ্ঞপ্তি:কক্সবাজার ব্লাড ডোনেটিং ক্লাবের উদ্যোগে গত সোমবার দেড়শ অসহায় শীতার্তদের পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার ব্লাড ডোনেটিং ক্লাব’র এডমিন হালিম মোঃ জয়, তিনি বলেন – প্রতি বছরই শীতের সময়টাতে ভয়াবহ দুঃখ কষ্টে কাটে লাখো মানুষের দিন। দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অজস্র দরিদ্র মানুষ আছে যাদের কপালে সামান্য শীতবস্ত্র টুকুও জোটছে না। শুধু গ্রামাঞ্চলেই নয় খোলা উদ্যান, রেলস্টেশন, লঞ্চঘাট, রাস্তার পাশে ঘরহীন মানুষেরা নিদারুন কষ্টে দিন যাপন করছে। শীতজনিত অসুখ-বিসুখের বিস্তার হচ্ছে এবং এতে আক্রান্ত হয়ে কষ্ট পাচ্ছে শীতার্তরা। সরকার ও সমাজের সামর্থ্যবানরাসহ সবাই যদি একটু এগিয়ে আসে, তাহলে এই সমস্যার সমাধান খুব সহজেই করা যায়। মানবিক চেতনায় উজ্জীবিত হয়ে মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে কেবল আমরা একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি। এজন্য দেশের ছাত্র ও তরুণ সমাজকেও এগিয়ে আসতে হবে। আসুন এই শীতে মানবিকবোধ থেকে আমরা শীতার্ত মানুষের পাশে দাঁড়াই, মানুষের দুর্ভোগ কমিয়ে আনতে সাহায্য করি। শীতার্তদের প্রতি সহমর্মিতার হাত বাড়িয়ে দিই ।
এতে আরো উপস্থিত ছিলেন- কক্সবাজার ব্লাড ডোনেটিং ক্লাবের সহ-এডমিন হেলাল উদ্দিন, কার্যকরী সদস্য, নুরুল আবছার আমিনুল ইসলাম হিরু, এ বি রহিম, মিজানুর রহমান সাকিব, তারেক আজিজ, হেলাল উদ্দিন-২, সাদিয়া ইসলাম ও সহ-কার্যকরী সদস্য ইয়াসিন আরাফাত প্রমুখ।

শেয়ার করুন