২ মে, ২০২৬ | ১৯ বৈশাখ, ১৪৩৩ | ১৪ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

কক্সবাজার বধ্যভুমি সংরক্ষণ ও পরিচর্যা কেন্দ্র’ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদকঃ

মহান মুক্তিযুদ্ধে শহীদদে স্মৃতি বিজড়িত ‘কক্সবাজার বধ্যভুমি সংরক্ষণ ও পরিচর্যা কেন্দ্র’ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। ১৯ সেপ্টেম্বর বেলা ১২ টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজার ইউনিট কমান্ডের নেতৃবৃন্দ কক্সবাজার বধ্যভুমিতে অবস্থিত সী-বীচ রেস্ট হাউস এর (১৬ ইসিবির অবমুক্তকৃত ভবণের উত্তর প্রান্তে) একটি কক্ষে ‘কক্সবাজার বধ্যভুমি সংরক্ষণ ও পরিচর্যা কেন্দ্র’ স্থাপন করেন।
এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা যথাক্রমে নুরুল আবছার, জালাল আহমদ, আবু তাহের, সুনিল বড়ুয়া, আলতাফ হোসেন, আব্দুল মান্নান, মৃনাল চক্রবর্তী, আবুল কাশেম মাস্টার, নুরুল হক, আহমদুর রহমান, সুবল দাশ, মো: শাহ্জাহান প্রমুখ।
উল্লেখ্য, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনী জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের নৃশংসভাবে হত্যা করে। দেশের জন্য আত্মত্যাগকারী এসব শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যেই এই ‘কক্সবাজার বধ্যভুমি সংরক্ষণ ও পরিচর্যা কেন্দ্র’ স্থাপন করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।