২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

কক্সবাজার পৌর এলাকায় স্মার্ট কার্ড বিতরণের সময়সূচি নির্ধারণ

এম.এ আজিজ রাসেলঃ আগামী ডিসেম্বর মাস থেকে সদর উপজেলার আওতাধীন কক্সবাজার পৌর এলাকায় স্মার্ট কার্ড বিতরণে সময়সূচী নির্ধারণ করা হয়েছে। ১ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ একমাস কক্সবাজার পৌরসভার ১২টি ওয়ার্ডে স্মার্ট কার্ড জাতীয় পরিচয় পত্র বিতরণ করা হবে। মোট ৪২ হাজার ৭৬৩ জন পুরুষ ও ৩৭ হাজার ৫৭৬ মহিলাসহ মোট ৮০ হাজার ৩৩৬ জন ভোটারদের স্মার্ট কার্ড দেয়া হবে বলে জানান সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শিমুল শর্মা। তিনি জানান, সব স্মার্ট কার্ড বিতরণ করা হবে কক্সবাজার মডেল হাই স্কুল কেন্দ্র থেকে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কার্ড বিতরণের সময় সীমা নির্ধারণ করা হয়েছে। ১ ডিসেম্বর শুক্রবার পৌরসভার ১নং ওয়ার্ডের ৩ হাজার ৬৩৭ পুরুষ ভোটার ও ২ ডিসেম্বর শনিবার ৩ হাজার ৭৪৫ জন মহিলা ভোটারদের মাঝে জাতীয় পরিচয় পত্রের স্মার্ট কার্ড বিতরণ করা হবে। এছাড়া ৩ ডিসেম্বর রবিবার ২ নং ওয়ার্ডের ৪ হাজার ৭৫ পুরুষ ভোটার, ৪ ডিসেম্বর সোমবার ৩ হাজার ৫২০ জন মহিলা ভোটার, ৫ ডিসেম্বর মঙ্গলবার ৩নং ওয়ার্ডের ৩ হাজার ৯২৩ পুরুষ ভোটার, ৬ ডিসেম্বর বুধবার ২ হাজার ১৩ জন মহিলা ভোটার, ৭ ডিসেম্বর বৃহস্পতিবার ৪নং ওয়ার্ডের ৩ হাজার ৭৬৩ পুরুষ ভোটার, ৯ ডিসেম্বর শনিবার ৩ হাজার ৫৮৫ জন মহিলা ভোটার, ১০ ডিসেম্বর রবিবার ৫নং ওয়ার্ডে ৩ হাজার ২০০ পুরুষ ভোটার, ১১ ডিসেম্বর সোমবার ৩ হাজার ১৭৮ জন মহিলা ভোটার, ১২ ডিসেম্বর মঙ্গলবার ৬নং ওয়ার্ডের ৩ হাজার ৭২২ পুরুষ ভোটার, ১৩ ডিসেম্বর বুধবার ৩ হাজার ৩৭৯ জন মহিরা ভোটার, ১৪ নভেম্বর বৃহস্পতিবার ৭নং ওয়ার্ডের ৩ হাজার ৯৫৭ জন পুরুষ ভোটার, ১৭ ডিসেম্বর রবিবার ৪ হাজার ৩০ জন মহিলা ভোটার, ১৮ ডিসেম্বর সোমবার ৮নং ওয়ার্ডের ৩ হাজার ২৯৮ জন পুরুষ ভোটার, ১৯ ডিসেম্বর মঙ্গলবার ৩ হাজার ১৩০ জন মহিলা ভোটার, ২০ ডিসেম্বর বুধবার ৯নং ওয়ার্ডের ৩ হাজার ৩১ জন পুরুষ ভোটার ২১ ডিসেম্বর বৃহস্পতিবার ৩ হাজার ৩৯ জন মহিলা ভোটার, ২৩ ডিসেম্বর শনিবার ১০ নং ওয়ার্ডে ৩ হাজার ৫৮৫ জন পুরুষ ভোটার, ২৪ ডিসেম্বর রবিবার ২ হাজার ৯৬২ জন মহিলা ভোটার, ২৬ ডিসেম্বর মঙ্গলবার ৩ হাজার ৪৯ জন পুরুষ ভোটার, ২৭ ডিসেম্বর বুধবার ২ হাজার ৪৬৬ জন মহিলা ভোটার, সর্বশেষ ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার ১২ নং ওয়ার্ডের ৩ হাজার ৫২৩ জন পুরুষ ভোটার ও ২৯ ডিসেম্বর শুক্রবার ২ হাজার ৫২৯ জন মহিলা ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। যারা নির্দিষ্ট সময়ের মধ্যে স্মার্ট কার্ট নিতে পারবে না তাদের সদর নির্বাচন অফিসের যোগাযোগ করতে হবে। কক্সবাজার পৌরসভায় স্মার্ট কার্ড বিতরণের পর সদর উপজেলার অন্যান্য স্থানে পর্যায়ক্রমে বিতরণের সময় নির্ধারণ করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।