মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

কক্সবাজার পৌর এলাকায় প্রস্তাবিত বিভিন্ন প্রকল্প জাইকা প্রতিনিধি দলের পরিদর্শন

শেয়ার করুন

সংবাদ বিজ্ঞপ্তি :
কক্সবাজার পৌর এলাকায় প্রস্তাবিত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের জায়গা পরিদর্শন করেছেন জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জাইকার প্রতিনিধি দল।
সোমবার সকালে তারা এসব স্পট পরিদর্শন করেন।
এর আগে কক্সবাজার বিমানবন্দরে বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন-সহযোগী সংস্থার প্রতিনিধি দলের এই সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান মেয়র মুজিবুর রহমান।
পরে জাইকার অর্থায়নে কক্সবাজার পৌর এলাকায় শুরু হতে যাওয়া বিভিন্ন প্রকল্পের স্থান পরিদর্শন করেন প্রতিনিধি দল।
এসময় জাইকার সিনিয়র রিপ্রেজেন্টেটিভ মিউরা মারি, রিপ্রেজেন্টেটিভ হিরুকি ওয়াটানবি, সিনিয়র প্রোগ্রাম অফিসার সানজিদা হক, ইউডিসিজিপির প্রকল্প পরিচালক গোলাম মোস্তফা, উপপরিচালক মো: আবদুর রউফ ও কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম তারিকুল আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন