৩০ জুন, ২০২৬ | ১৬ আষাঢ়, ১৪৩৩ | ১৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

কক্সবাজার পৌরসভা কার্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক; নাগরিক সেবায় সন্তুষ্টি প্রকাশ

সংবাদ বিজ্ঞপ্তি :
কক্সবাজার পৌরসভা কার্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। রোববার দুপুরে তিনি পৌর ভবনে পৌঁছলে নগর পিতা মুজিবুর রহমান তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।
এসময় পৌরসভার নাগরিক সেবার মান অনেক উন্নতি হয়েছে জানিয়ে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, জেলা সদরের গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠান থেকে সাধারণ মানুষ খুব ভাল সেবা পাচ্ছে। তবে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে ডিজিটাইজেশনের মাধ্যমে সব ধরনের সেবার মান আরো বেগবান করার উপর গুরুত্বারোপ করেন জেলা ম্যাজিস্ট্রেট। পাশাপাশি নগর ভবণে আগমনের জন্য জেলা প্রশাসককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান মেয়র মুজিব।
পরে জেলা প্রশাসক পৌরসভার কর্মকর্তাদের সাথে পরিচিত হন এবং তাদের বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য শুনেন।
এসময় কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সারোয়ার সালাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া, কাউন্সিলর এম.এ মনজুর, কাউন্সিলর আক্তার কামাল, কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, কাউন্সিলর শাহেনা আক্তার পাখি, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা, পৌর নির্বাহী কর্মকর্তা রাসেল চৌধুরী, সহকারী প্রকৌশলী রোমেল বড়ুয়া, হিসাব রক্ষন কর্মকর্তা জয়নাল আবেদীন চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলম, জনসংযোগ কর্মকর্তা আহসান সুমন ও লাইসেন্স ইন্সপেক্টর প্রমথ পালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।