৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৪ মাঘ, ১৪৩২ | ১৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

কক্সবাজার পৌরসভার স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ও সমন্বিত উদ্যোগ গ্রহণ বিষয়ক সমন্বয় সভা


কক্সবাজার পৌরসভার স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ও সমন্বিত উদ্যোগ গ্রহণ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর কাউন্সিলর আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ এর সভাপতিত্বে বুধবার (৪ জানুয়ারী) সকালে পৌরসভার সম্মেলন কক্ষে সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের ডা. মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সরওয়ার মাহমুদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেরাজ আহমদ, ইউএনএফপিএ’র প্রতিনিধি ডা. কাজী মামুন হোসাইন, পৌর কাউন্সিলর মনজুমন নাজার মনজু, চম্পা উদ্দিন, এসআইএম আকতার কামাল, ছালামত উল্লাহ বাবুল, এক্সপাউরুলের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার কানন পাল প্রমুখ।
তারা বলেন, যারা স্বাস্থ্যসেবা পাচ্ছেনা বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠির মাঝে শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেয়া হবে। সেবামূলক কমিটি গঠনের মাধ্যমে স্বাস্থ্যসেবাকে পৌর এলাকার প্রতিটি ঘরে পৌঁছিয়ে দেয়া হবে। বক্তারা এরই মাধ্যমে আগামীতে কক্সবাজারকে মডেল পৌরসভায় রূপান্তর হবে মনে করেন।
মূলতঃ বেসরকারী উন্নয়ন সংস্থার সাথে সমন্বয় করে পৌরসভার স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে সভাটির আয়োজন করে কক্সবাজার পৌরসভা। সূর্যের হাসি ক্লিনিকের সহযোগিতায় সমন্বয় সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন এফডিএসআর এর জেলা সমন্বয়ক মোহাম্মদ ইসা।
বিকশিত নারী নেটওয়ার্ক এর সভাপতি কবি শামীম আরার পরিচালনায় এতে বক্তব্য রাখেন জেলা সেনিটারী ইন্সপেক্টর তরুণ বড়–য়া, সূর্যের হাসি ক্লিনিকের প্রকল্প পরিচালক শেখ নজরুল ইসলাম, ব্র্যাক প্রতিনিধি অজিত নন্দি, এফপিএবি প্রতিনিধি মো. ইকবাল, মেসি স্টোপস এর সুজন বড়–য়া, গণস্বাস্থ্যের জোনাব আলী, সার্ভপ এর আবিদ রহমান, ওয়ার্ল্ড ভিশনের মঈনুল ইসলাম। এছাড়া ইপসা, বন্ধু সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি, নোঙরসহ বিভিন্ন বেসরকারী সংস্থার প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।