২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

কক্সবাজার পৌরসভার দুই কর্মচারী দূর্নীতির অভিযোগে দুদকের মামলায় গ্রেফতার

আটকদূর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় কক্সবাজার পৌরসভার দুই কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কক্সবাজারের ঝাউতলা রোডস্থ একটি রেষ্টুরেন্ট থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মহেশখালী উপজেলার মোর্শেদুল ইসলাম (৩৫) ও একই উপজেলার আবদুল করিমের ছেলে জাহেদুল করিম খোকন (৩৩)।

মোর্শেদ বর্তমানে কক্সবাজার পৌরসভার উচ্চমান সহকারী ও জাহেদ সহকারী কর আদায়কারী হিসেবে কর্মরত রয়েছেন। তাদের উভয়ের বিরুদ্ধে দূর্নীতি দমন কমিশনের ৫টি মামলা রয়েছে।

তৎমধ্যে ২টির চার্জশীট হয়েছে। বাদবাকী ৩টি মামলা তদন্তাধীন রয়েছে। তারা এ মামলায় দীর্ঘদিন পলাতক ছিল। তারা ছাড়াও এ মামলায় আরো তিন আসামী পলাতক রয়েছে।

অভিযানে নেতৃত্বে দেন, দূর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক অজয় কুমার সাহা।

গ্রেফতারকৃতদের কক্সবাজার থানা হেফাজতে রাখা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।