১৩ জুলাই, ২০২৬ | ২৯ আষাঢ়, ১৪৩৩ | ২৭ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

কক্সবাজার পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মচারী আজিজুল হকের মৃত্যুতে পৌর পরিষদের শোক

সংবাদ বিজ্ঞপ্তিঃ কক্সবাজার পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মচারী আজিজুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন নবনির্বাচিত মেয়র মুজিবুর রহমান। এছাড়া পৌর পরিষদের পক্ষ থেকে শোক প্রকাশ করেন প্যানেল মেয়র-১ মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী, প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির, প্যানেল মেয়র-৩ শাহেনা আক্তার পাখি, কাউন্সিলর আক্তার কামাল আজাদ, মিজানুর রহমান, দিদারুল ইসলাম রুবেল, সাহাব উদ্দিন সিকদার, ওমর ছিদ্দিক লালু, আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ, রাজ বিহারী দাশ, সালাউদ্দিন সেতু, নুর মোহাম্মদ, কাজী মোরশেদ আহাম্মদ বাবু, সংরক্ষিত আসনের কাউন্সিলর ইয়াছমিন আক্তার, জাহেদা আক্তার, নাছিমা আক্তার, পৌরসভার সচিব রাছেল চৌধুরী ও মেয়র পিএ রূপনাথ চৌধুরী। নেতৃবৃন্দ এক সংবাদ বিবৃতিতে মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন, কক্সবাজার এর পক্ষ থেকে সভাপতি মোঃ খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক আব্দুল মাবুদ রাজনসহ পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, শহরের টেকপাড়া এলাকার বাসিন্দা আজিজুল হক, পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল হকের বড় ভাই। বুধবার ভোর রাতে বার্ধক্যজনিত রোগে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন আজিজুল হক।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।