২৮ এপ্রিল, ২০২৬ | ১৫ বৈশাখ, ১৪৩৩ | ১০ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!

কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

বার্তা পরিবেশক:

কক্সবাজারের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের বার্ষিক সাধারন সভা সম্পন্ন হয়েছে। ১৯ নভেম্বর দিনব্যাপি কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র নানা অনুষ্ঠানমালার মাধ্যমে বার্ষিক সাধারন সভা সম্পন্ন হয়। বিকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের বার্ষিক সাধারন সভা উদযাপন কমিটির আহবায়ক আলহাজ্ব ফরিদ আহমদ চৌধুরী। আহবায়ক কমিটির সদস্য ফিরোজ আহমদ উসমানীর কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সংগঠনের নানাদিক এবং ব্যবসার সমস্যা – সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের আজীবন সদস্য, রামু- সদর আসনের সাবেক সাংসদ নিরিবিলি গ্রুপের কর্ণধার মোঃ লুৎফর রহমান কাজল, কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স এর মহাপরিচালক, শিক্ষাবিদ আলহাজ্ব এমএম সিরাজুল ইসলাম, সাবেক পৌর মেয়র নুরুল আবছার, বিশিষ্ট রাজনীতিবীদ, বিএনপি নেতা আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী, রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি, জেলা জাসদের আহবায়ক নঈমুল হক চৌধুরী টুটুল, ফেডারেশনের সাবেক সভাপতি আলহাজ্ব মোস্তাক আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সম্পাদক, আওয়ামীলীগ নেতা আবদুল খালেক, ফেডারেশনের সাবেক আহবায়ক শওকত ওসমান পিয়ারু, সাবেক সাধারণ সম্পাদক মুফিজুর রহমান, সাবেক পৌর কাউন্সিলর আবু জাফর ছিদ্দিকী, সাতকানিয়া লোহাগড়া সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব জেবর মুল্লুক, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আলহাজ্ব আমিনুল ইসলাম, সদস্য মোহাম্মদ মোস্তফা, আবুল হাশেম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের আহবায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদীয়া লাইব্রেরীর সত্বাধিকারী ওমর ফারুক। পুরো বছরের আয়- ব্যায়ের হিসাব উপস্থাপন করেন সংগঠনের অর্থ সম্পাদক, শিক্ষাবীদ মৌঃ আবদুল গফুর।
আলোচনা সভায় বক্তাগণ কক্সবাজারে ব্যবসার সুষ্ঠু পরিবেশ, প্রশাসনিক হয়রানিমুক্ত বাজার ব্যবস্থাপনা এবং মাঠ পর্যায়ে অবকাঠামোগত সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি জেলার ৯৫ টি ব্যবসায়িক সংগঠনের ১০৪৫ জনের এ বৃহৎ পরিবার যেন নানা দূর্যোগ ও প্রতিকূল পরিবেশে সরকারের প্রণোদনা ও আনুকূল্য পায় সে বিষয়ে উধতন কর্তৃপকক্ষের সুদৃষ্টি কামনা করেন। অনুষ্ঠান শেষে সকলে নৈশভোজে অংশ নেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।