মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

কক্সবাজার-ঢাকা রুটে চালু হলো বাংলাদেশ বিমানের ফ্লাইট

শেয়ার করুন

SAM_3817.psd

প্রায় ৩ বছর বন্ধ থাকার  পর কক্সবাজার-ঢাকা রুটে আজ সোমবার থেকে চালু হয়েছে বাংলাদেশ বিমানের ফ্লাইট। সকালে কক্সবাজার বিমান বন্দরে ফ্লাইট উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে চালু হওয়া বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইটে কক্সবাজারে আসেন। এ উপলক্ষ্যে সকারে কক্সবাজার বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জের সামনে উন্মুক্ত স্থানে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১১ টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও বিমানের শিডিউল বিপর্যয়ের কারণে অনুষ্ঠান শুরু হয় দুপুর সাড়ে ১২ টায়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী রাশেদ খান মেননSAM_3838.psd

 

বলেন, ‘আমরা কথা দিয়েছিলাম উড়োজাহাজ সংগ্রহ হলেই এই রুটে ফ্লাইট চালু করবো। ইতোমধ্যে দু’টো উড়োজাহাজ সংগ্রহ করা হয়েছে। আজকে এই রুটে ফ্লাইট চালু করতে পেরে আমরা আনন্দিত। আরো আনন্দিত হবো যদি কক্সবাজারে এই ফ্লাইটটি লাভজনকভাবে প্রতিষ্ঠিত হয়।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম, কক্সবাজার সদর-রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, উখিয়া-টেকনাফ আসনের সাংসদ আব্দুর রহমান বদি, মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, জেলা প্রশাসক মো: আলী হোসেন, পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি একে আহমদ হোসেন, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ সিআইপি, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমেদ, জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কানিম ফাতেমা আহমেদ, সাধারণ সম্পাদক হামিদা তাহের, যুবমহিলা লীগের সভানেত্রী আয়েশা সিরাজ, মহিলা নেত্রী দীপ্তি শর্মা প্রমুখ।

শেয়ার করুন