মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

কক্সবাজার ডায়াবেটিক হাসপাতালে ৪ শতাধিক রোগির বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ

শেয়ার করুন

received_1825495131042053
“অন্ধত্ব এড়াতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন” প্রতিপাদ্য নিয়ে সোমবার (১৪ নভেম্বর) ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ পালন করা হয়েছে। দেশের অন্যান্য স্থানের মত কক্সবাজারেও পালিত হয়েছে দিবসটি। প্রতি বছর ১৪ নভেম্বর সারা বিশ্বে ডায়াবেটিস সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির জন্য দিনটি ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ হিসেবে পালন করা হয়ে থাকে। জাতিসংঘ এই দিবসকে বিশ্ব ডায়াবেটিক দিবস হিসেবে পালন করার ঘোষণা দিয়েছে। এছাড়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক এ দিবসটিকে সরকারিভাবে উৎযাপনের জন্য স্বীকৃতি দিয়েছেন।
প্রতিবারের মতো এবারও কক্সবাজার ডায়াবেটিক সমিতি পরিচালিত ডায়াবেটিক হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং র‌্যালি সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযথভাবে এই দিবসটি পালন করা হয়। গতকাল সোমবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত কক্সবাজার ডায়াবেটিক হাসপাতালে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষা ও সেবা দেওয়া হয়। গতকালের ফ্রি মেডিকেল ক্যাম্পে চার শতাধিক ডায়াবেটিক রোগি সেবা গ্রহন করেন। সেবা গ্রহনকারিদের মধ্যে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশী।
এর আগে সকালে এক বর্ণাঢ্য র‌্যালী হাসপাতাল চত্বর থেকে বের করা হয়। কক্সবাজার ডায়াবেটিক সমিতির সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা এবং সাধারণ সম্পাদক এডভোকেট তোফায়েল আহমদ ও সমিতির অন্যান্য সদস্য যথাক্রমে এডভোকেট পীযুষ কান্তি চৌধুুরী, সাংবাদিক বদিউল আলম, এজাজুল ওমর চৌধুরী, আবু জাফর সিদ্দিকী, এডভোকেট রেজাউল করিম, নুরুল কবির, এস,এম নজরুল ইসলাম, রাজবিহারী চৌধুরী, আবু নাসের চৌধুুরী, একেএম মাহতাবুল ইসলাম, শিহাব সরওয়ার সাদী সহ ডায়াবেটিস সংশ্লিষ্ট ব্যক্তিরা এতে অংশ গ্রহন করেন।
হাসপাতালের মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন কক্সবাজার ডায়াবেটিক হাসপাতালের জেষ্ট্য মেডিকেল অফিসার ডাঃ এম, নকরেক, ডাঃ মোহাম্মদ মুসা ও ডাঃ আই,ই রুমানা আফরোজ। সেই সাথে বহুজাতিক ঔষুধ কোম্পানী নভোনরডিক্স, এসিআই, স্কয়ার, ড্রাগ ইন্টারন্যাশন্যাল, এস-কে-এফ, একমি ল্যাবরেটরিজ, পপুলার ফার্মা, বেক্সিমকো ফার্মা, ইলাই লিলি, অপসোনিন, ইউনিমেট-ইউনিহেলথ, নিপ্রোজেএমআই ফার্মা,হোয়াইট হর্স, এলিকো ফার্মা, কেমিকো, ইনসেপটা ও প্যাসিফিক সহ বিভিন্ন কোম্পানীর পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা গ্রহনকারীদের মাঝে ঔষধ বিতরণ করা হয়।

শেয়ার করুন