৫ সেপ্টেম্বর, ২০২৬ | ২১ ভাদ্র, ১৪৩৩ | ২২ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে বাস চালুর নির্দেশনা

কক্সবাজারসময় ডেস্কঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পর্যটকদের সুবিধার জন্য কক্সবাজার থেকে সাগর ঘেঁষে টেকনাফমুখী মেরিন ড্রাইভ সড়কে বিশেষ বাস সেবা চালুর নির্দেশনা দিয়ে বলেন, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সম্প্রসারণ করে বত্রিশ ফুট করা হবে।

সোমবার মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর, চলমান বিভিন্ন প্রকল্প এবং সওজ’র জোন প্রধানদের সঙ্গে সভায় মন্ত্রী এই নির্দেশনা দেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পর্যটকদের সুবিধায় সৈকতসংলগ্ন সড়কে বাতি স্থাপন, বিভিন্ন পয়েন্টে বিশ্রামাগার নির্মাণেরও নির্দেশনা দেন মন্ত্রী ওবায়দুল কাদের ।

পযটক আকর্ষণের জন্য কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভ সড়কের একপাশে রয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, অন্যপাশে পাহাড়ের সারি।মেরিন ড্রাইভের পাশে আছে এই উইন্ডমিল। মেরিন ড্রাইভের পাশে আছে এই উইন্ডমিল। নয়নাভিরাম এই সড়ক ধরে প্রতিদিন বহু পর্যটক হিমছড়ি, ইনানী সৈকতে যাতায়াত করেন। এরই মধ্যে সড়কটির বিভিন্ন পয়েন্টে গড়ে উঠেছে হোটেল-মোটেল।

সড়ক বিভাগের তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনী হাজার কোটি টাকার বেশি ব্যয়ে তিন ধাপে এই সড়ক নির্মাণ করেছে। ২০১৭ সালের মে মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটির উদ্বোধন করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।