মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

কক্সবাজার জেলা যুব ইউনিয়নের সম্মেলন ও কাউন্সিল শনিবার

শেয়ার করুন

 

‘যৌবণের অঙ্গিকার মানুষ ও প্রকৃতি রক্ষার’ স্লোগানকে সামনে রেখে ৪ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হচ্ছে কক্সবাজার জেলা যুব ইউনিয়নের ৩য় সম্মেলন। কক্সবাজার শহরের আল আমিন হোটেলস্থ হেমন্তিকা অফিসে অনুষ্ঠেয় সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি থাকছেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রিয় সংসদের সাধারণ সম্পাদক হাফিজ আদনান রিয়াদ এবং বিশেষ অতিথি থাকছেন বাংলাদেশ যুব ইউনিয়নের প্রেসিডিয়াম সদস্য শেখ আবদুল মান্নান। সংগঠনের আহবায়ক শংকর বড়–য়া রুমির সভাপতিত্বে এ সম্মেলনে বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
বাংলাদেশ যুব ইউনিয়ন কক্সবাজার জেলা কমিটির আহবায়ক শংকর বড়–য়া রুমি ও সদস্য ফাতেমা আক্তার মার্টিন যুক্ত বিবৃতিতে এ সম্মেলন সফল করতে যুব ইউনিয়নের প্রাক্তন-বর্তমান নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানান। তারা বলেন, সকলের সহযোগীতা ও ঐকান্তিক প্রচেষ্ঠায় সমাজ প্রগতির সংগ্রাম এবং সুন্দর আগামী গড়ার সংগ্রাম এগিয়ে যাবে। অশুভ শক্তির বিরুদ্ধে শুভবোধের চেতনা ছড়িয়ে দিতে যুবকদের ঐক্যবদ্ধ আন্দোলন সর্বত্র ছড়িয়ে দিতে হবে।

শেয়ার করুন