১৯ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৫ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে

কক্সবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদককে নোটিশ

বিজ্ঞপ্তি;

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কক্সবাজার জেলার শাখার সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেলকে কারণ দর্শানো নোটিশ প্রদান করেছে কেন্দ্রিয় কমিটি।

কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার সিদ্ধান্ত এবং গত ১৪ সেপ্টেম্বর যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নিদের্শনা অমান্য করেছেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল। সোহেল বিরুদ্ধে আগামি ১২ জুন অনুষ্ঠিতব্য কক্সবাজার পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থীর বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণার অভিযোগ উঠেছে। যা দলীয় শৃঙ্খলা লংঘন ও গঠনতন্ত্র পরিপন্থি। তাই আগামি ৩ দিনের মধ্যে কেন সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে তা লিখিতভাবে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বরাবরে প্রদান করতে বলা হয়েছে।

প্রসঙ্গত, ১২ জুনের নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করছেন মাসেদুল হক রাশেদ। যদি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ইতিমধ্যে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রাশেদের ছোট্ট ভাই কক্সবাজার সদর উপজেলায় আওয়ামীলীগ মনোনয়নে নির্বাচিত চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল। তিনি ছাত্রলীগের সাবেক দায়িত্বশীল নেতা এবং দীর্ঘদিনের জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। সর্বশেষ জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিবের দায়িত্ব প্রাপ্ত হন। তাকেও বহিষ্কার করা হয়েছে। তাদের বোন জেলা যুব মহিলা লীগের সভানেত্রী তাহমিনা চৌধুরী লুনা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এক ভাই আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল। ওই সময় তিনি বহিষ্কার হন। মেঝ ভাই শাহিদুল ইসলাম সোহেল জেলা যুবলীগের সাধারণ সম্পাদক।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।