২৫ জুন, ২০২৬ | ১১ আষাঢ়, ১৪৩৩ | ৯ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে শহরে জীবাণুনাশক তরল ওষুধ ছিঠানো হচ্ছে

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

মহাদুর্যোগ করোনা ভাইরাস জীবাণুর সংক্রমণ প্রতিরোধে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে জীবাণুনাশক তরল ওষুধ ছিটানো শুরু হয়েছে। কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বৃহস্পতিবার ২৬ মার্চ সকালে জীবাণুনাশক তরল ওষুধ ছিটানো কার্যক্রমের উদ্বোধন করেন।

কক্সবাজারকে জীবাণুমুক্ত করার লক্ষ্যে এনজিও এ্যাকশন এগেইন্সট হাঙ্গার (এসিএফ) এর সহযোগিতায় জেলা প্রশাসন এ উদ্যোগ নিয়েছে। উদ্বোধনের সময় কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বলেন, শহরে ও বিভিন্ন উপজেলায় জীবাণুনাশক তরল ওষুধ ছিটানো শুরু হয়েছে। দেশের এ ক্রান্তিলগ্নে বৈশ্বিক মহামারী ভয়াবহ করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের পাশাপাশি ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে এগিয়ে আসার জন্য তিনি সকলের প্রতি আহবান জানিয়েছেন।

জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন এসময় হাত ধোয়ার জন্য স্থাপিত অন্যান্য কার্যক্রমও উদ্বোধন করেন। উদ্বোধনের সময় তাঁর সাথে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব উপসচিব) মোহাম্মদ আশরাফুল আফসার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাঃ শাজাহান আলি প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, দেশের অন্যান্য স্থানের মতো কক্সবাজার শহরেও জীবাণুনাশক তরল ওষুধ ছিটানোর জন্য পৌরবাসী কক্সবাজার পৌর কর্তৃপক্ষের নিকট গত ১০/১২ ধরে জোর দাবি জানিয়ে আসলেও এ মহাসংকটে এ বিষয়ে কক্সবাজার পৌর কর্তৃপক্ষ কোন উদ্যোগ নেননি। ফলে কক্সবাজার পৌরসভার নাগরিকদের মধ্যে করোনা ভাইরাস আতংক দিন দিন বাড়তে থাকে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।