মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

কক্সবাজার জেলা পিকআপ-মিনিট্টাক চালক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত্যুদাবির নগদ অর্থ বিতরণ

শেয়ার করুন


কক্সবাজার জেলা পিকআপ-মিনিট্টাক চালক শ্রমিক ইউনিয়নের (রেজি: নম্বর-চট্ট-২২৩২) উদ্যোগে গতকাল ৩০ জানুয়ারী বিকালে সংগঠনের চকরিয়াস্থ প্রধান কার্যালয়ে মৃত্যুদাবির নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সংগঠনের সিনিয়র সদস্য চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মাইজঘোনা গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন ড্রাইভারের মৃত্যুতে সংগঠনের পক্ষ থেকে মৃত্য ফান্ড বাবত তার পরিবারকে নগদ ৩০হাজার টাকা বিতরণ করা হয়। মরহুম আনোয়ার হোসেন ড্রাইভারের স্ত্রী হাসিনা বেগম উপস্থিত থেকে নগদ টাকা সংগঠনের নেতৃবৃন্দের কাছ থেকে গ্রহন করেন।
এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পিকআপ-মিনিট্টাক চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি রিয়াজ উদ্দিন রিয়াজ, সহ-সভাপতি নুরুল হোসেন মনু, সাধারণ সম্পাদক এম জামাল উদ্দিন, সহ-সম্পাদক সাইফুল ইসলাম ছাবের, গিয়াস উদ্দিন, কোষাধ্যক্ষ মো.সাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নবীর হোসেন ছুট্টো, প্রচার সম্পাদক মো.বেলাল, লাইন সম্পাদক সাইফুল ইসলাম শওকত, কার্যকরী সদস্য রুবেল, সাগর, পারভেজ। এছাড়াও উপস্থিত ছিলেন নুর হোসেন কোম্পানী, সাহাব উদ্দিন, হুমায়ুন কবির, কাইছার প্রমুখ নেতৃবৃন্দ।

শেয়ার করুন