২৪ এপ্রিল, ২০২৬ | ১১ বৈশাখ, ১৪৩৩ | ৬ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা

কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর পরাজয়ের কারণ ব্যাখ্যাসহ কেন্দ্রে জানাবে জেলা আ’লীগ

সংবাদ বিজ্ঞপ্তি :
জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী মোস্তাক আহমেদ চৌধুরীর পরাজয়ের কারণ ব্যাখ্যাসহ আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের জানানোর সিদ্ধান্ত নিয়েছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শহরের লালদিঘীর পাড়স্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় গুরুত্বপূর্ণ এ সিদ্ধান্ত গ্রহণ করে দলটি।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত জরুরি সভায় ১৭ অক্টোবর অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে দলীয় সংসদ সদস্য, মেয়র, কাউন্সিলর, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান-মেম্বার এবং উপজেলা-ইউনিয়ন আওয়ামী লীগের ভূমিকা সম্পর্কে লিখিতভাবে সাংগঠনিক রিপোর্ট পেশ করার সিদ্ধান্তের পাশাপাশি অসমাপ্ত উপজেলাগুলোর সম্মেলনের তারিখ ঘোষনার উপর গুরুত্বারোপ করা হয়।
সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপিকা এথিন রাখাইন, শাহ আলম চৌধুরী, জাফর আলম চৌধুরী, রেজাউল করিম, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সাংসদ সাইমুম সরওয়ার কমল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল, এডভোকেট রনজিত দাশ, সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী, এডভোকেট তাপস রক্ষিত, হেলাল উদ্দিন কবির, এম এ মনজুর ও সাবেক সাংসদ আবদুর রহমান বদি বক্তব্য রাখেন।
এসময় জেলা আওয়ামী লীগ নেতা আবদুল খালেক, এম এ কামাল, ইঞ্জিনিয়ার বদিউল আলম, ড.নুরুল আবছার, এড. সুলতানুল আলম, শফিউল আলম চৌধুরী, সোনা আলী ও মিজানুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।