মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

কক্সবাজার জেলা পরিষদে সদস্যদের গোপন ভোটে প্যানেল চেয়ারম্যান লিটু, সোহেল জাহান ও আসমা

শেয়ার করুন

 

কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন অবশেষে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) সকালে জেলা পরিষদ মিলনায়তনে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মাধ্যমে সম্পন্ন হয়েছে। অনুষ্টিত নির্বাচনে সদস্যদের সরাসরি ভোটে ১নম্বর প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা পরিষদের সাত নম্বর ওয়ার্ডের সদস্য ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু। তিনি এক নম্বর প্যানেলে পেয়েছেন ৯ ভোট। অপরদিকে ১৩ ভোট পেয়ে দুই নম্বর প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা পরিষদের ৯নম্বর ওয়ার্ডের সদস্য ও কক্সবাজার সদর উপজেলার ঈদঁগাও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সোহেল জাহান চৌধুরী। তিনি ২নম্বর প্যানেলে পেয়েছেন ৭ ভোট। ৩ নম্বর প্যানেলে ৮ ভোট পেয়ে জেলা পরিষদের ৩নম্বর প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সংরক্ষিত আসন ২ নম্বর ওয়ার্ডের (চকরিয়া আংশিক ও পেকুয়া উপজেলা) নারী সদস্য ও কক্সবাজার জেলা জাতীয় মহিলা পাটির সাধারণ সম্পাদিকা আসমাউল হুসনা।
অনুষ্ঠিত নির্বাচনে জেলা পরিষদের সংরক্ষিত আসনের ৫জন ও ১৫টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ১৩জনসহ সবর্মোট ১৮জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উচ্চ আদালতে রিট মামলার কারনে দুটি সাধারণ ওয়ার্ডে ভোট গ্রহন স্থগিত রয়েছে। ফলে অনুষ্ঠিত প্যানেল চেয়ারম্যান নির্বাচনে ভোট দেন সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের ১৮জন সদস্য। ভোট গ্রহনের পর গণনা শেষে জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষনা এবং ফলাফল গেজেটে স্বাক্ষর করেন।
জানতে চাইলে কক্সবাজার জেলা পরিষদের নবনির্বাচিত ১ নম্বর প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু বলেন, ছাত্র জীবন থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশে দেশরত্ম শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল থেকে রাজনীতির মাঠে আছি। আওয়ামীলীগের রাজনীতির সাথে মাঠে ময়দানে অগ্রভাগে থেকে জনগনের কল্যাণে কাজ করে আসছি। তার প্রতিদান হিসেবে আমার নির্বাচনী এলাকার সম্মানিত ভোটাররা (জনপ্রতিনিধি) আমাকে মুল্যায়ন করে জেলা পরিষদে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন। তার জন্য আমি কৃতজ্ঞ। তিনি বলেন, আমাকে বিপুল ভোটে জেলা পরিষদের ১নম্বর প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করায় জেলা পরিষদের সম্মানিত সকল সদস্যকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মুজিব রনাঙ্গনের সাহসী যোদ্ধা খাঁন বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরীর দিকনির্দেশনায় এবং সম্মানিক সকল সদস্যদের সার্বিক সহযোগিতায় এবং জেলা পরিষদকে সত্যিকার অর্থৈ একটি উন্নয়নমুখী এবং সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে নিতে কাজ করবো।

শেয়ার করুন