১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

কক্সবাজার জেলা ছাত্রলীগের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রেস বিজ্ঞপ্তিঃ
বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ বছর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজার জেলা ছাত্রলীগের মাসব্যাপী কর্মসূচি গ্রহন করা হয়েছে৷ উক্ত কর্মসূচি অনুযায়ী গতকাল (২০ জানুয়ারি) কক্সবাজার শহীদ মিনারে স্বাস্থ্যবিধি মেনে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় কক্সবাজার জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত।
চিত্রাঙ্কনের বিষয় দ্বারা কোমলমতি শিশুদের মাঝে দেশ প্রেম,মুক্তিযুদ্ধের ইতিহাস এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জ্ঞান অর্জন করা যায় মত বিভিন্ন বিষয় প্রতিযোগীদের অংকন করতে দেওয়া হয়।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে নেয়,
কক্সবাজার ইন্টারন্যাশনাল স্কুলের প্রথম শ্রেনীর ছাত্রী ইখফা আলম নিশি, দ্বিতীয় স্থান অর্জন করে হাসেমিয়া কামিল মাদ্রাসার দ্বিতীয় শ্রেনীর ছাত্র সোহান এবং তৃতীয় স্থান অর্জন করে বায়তুশ শরফ জব্বারিয় একামেডির তৃতীয় শ্রেনীর ছাত্রী আসফিয়া নুসরাত তারিন। এছাড়াও সকল অংশগ্রহনকারীদের শান্তনা পুরষ্কার দেওয়া হয়।
এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান,সহ-সভাপতি নারিমা জাহান ও সাংগঠনিক সম্পাদক গাজী নাজমুল সহ ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।