২৪ মে, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৬ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

কক্সবাজার জেলা ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজার জেলা ছাত্রলীগের নব গঠিত কমিটির প্রথম বর্ধিত সভা ২ জানুয়ারি অনুষ্ঠিত হয় ।উক্ত সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু মোঃ মারুফ আদনান ।

বর্ধিত সভা আরম্ভ লঘ্নে কোরান তেলাওয়াত করেন ছাত্রনেতা আরমানুল ইসলাম।বিগত ২ই নভেম্বর ২০২০ সালে এস.এম সাদ্দাম হোসাইকে সভাপতি ও মারুফ আদনানকে সাধারণ সম্পাদক করে ১৪ জনের জেলা কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।২০১৫ সালের ১০ জানুয়ারির পর কক্সবাজার জেলা ছাত্রলীগের এই কমিটি হয়।কক্সবাজার জেলা ছাত্রলীগের প্রথম এই বর্ধিত সভায় উপস্থিত ছিলেন বর্তমান জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মইন উদ্দীন, কাইছারুল আলম মুন্না চৌধুরী,বোরহান উদ্দীন খোকন,নারিমা জাহান;যুগ্ন সাধারণ সম্পাদক শাখাওয়াত হোছাইন, সাজ্জাদুল হক, সাংগঠনিক সম্পাদক ওয়াসিফ কবির, কামরুজ্জামান হিরু,এহছানুক হক মিলন এবং গাজী নাজমুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রলীগের আওতাধীন চকরিয়া উপজেলার সভাপতি মোহাম্মদ মারুফ ও সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) আকিত হোসেন সজিব, পেকুয়া উপজেলার সভাপতি কফিল উদ্দীন বাহাদুর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ এহতেশামুল হক, মহেশখালী উপজেলার সভাপতি হালিসুর রশিদ ও সাধারণ সম্পাদক পারভেজ আহিম্মেদ বাবু, মাতামুহুরি উপজেলার সভাপতি হুমায়ুন কবির চৌধুরী ও সাধারণ সম্পাদক মিজবাহ উদ্দীন বেলাল, কুতুবদিয়া উপজেলার সভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক মিজবাহুর রহমান(তুহিন) , টেকনাফ উপজেলার সভাপতি মোঃ সুলতান মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম (মুন্না),চকরিয়া পৌরসভার সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজ, টেকনাফ পৌর ছাত্রলীগের সভাপতি মোঃশাহিন ও সাধারণ সম্পাদক মোঃইব্রাহীম বাবলু, উখিয়া উপজেলার সভাপতি মকবুল হোছাইন মিথুন ও সাধারণ সম্পাদক ইব্রাহিম আজাদ,কক্সবাজার সদর উপজেলার সভাপতি কাজী তামজিদ পাশা, পলিটেকনিক্যাল কলেজে ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিবুল হক রাজু,মহেশখালী পৌর ছাত্রলীগের সভাপতি হাছান মোর্শেদ ও সাধারণ সম্পাদক আবুল হাসনাত নান্নু এবং কক্সবাজার সরকারি কলেজের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন৷

দীর্ঘ সময় ধরে কক্সবাজার জেলা ছাত্রলীগের কার্যক্রম ঝিমিয়ে পড়ায়,নব গঠিত কমিটি কতৃক আয়োজিত আজকের বর্ধিত সভা দ্বারা পূণরায় কক্সবাজার ছাত্রলীগ তার সাংগঠনিক গতিশীলতা ফিরে পাবে বলে মনে করেন তৃণমূল ছাত্রলীগের কর্মীরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।