মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

কক্সবাজার জেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

শেয়ার করুন

প্রেস বিজ্ঞপ্তি:

মুজিববর্ষ উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে কক্সবাজার জেলা ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক কাইছার চৌধুরী রুবেলের নেতৃত্বে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিতে জেলার আওতাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান প্রাঙ্গণ ও বসতবাড়ীতে বৃক্ষরোপণ করা হবে।

২৫ জুন বৃহস্পতিবার মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন কাইছার চৌধুরী রুবেল। এ সময় উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মির্জা ওবাইদ রুমেল, সহ সম্পাদক কফিল উদ্দীন সিকদার, ছাত্রলীগ নেতা ইমরুল কাদের, উখিয়া উপজেলা ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান চৌধুরী চমকসহ ছাত্রলীগের নেতাকর্মীরা।

কাইছার চৌধুরী রুবেল বলেন, মুজিববর্ষ উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগ সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করেছে। আমরা কক্সবাজার জেলা ছাত্রলীগের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি। শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান প্রাঙ্গণ, বসতবাড়ির আশপাশে, নিজেরা বৃক্ষরোপণ করছি। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে চারা বিতরণ করছি।

শেয়ার করুন