২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

কক্সবাজার জেলা ছাত্রলীগের শিক্ষা সমাবেশ রোববার


“শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার উপদেশ” এই স্লোগানে কক্সবাজারে অনুষ্ঠিত হবে শিক্ষা সমাবেশ। বাংলাদেশ ছাত্রলীগ, কক্সবাজার জেলা শাখার আয়োজনে ১৫ জানুয়ারি (রোববার) দুপুর ২ টায় কক্সবাজার শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত এই শিক্ষা সমাবেশে প্রধান অতিথি থাকবেন কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী। সমাবেশে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি মোঃ সাইফুর রহমান সোহাগ ও প্রধান বক্তা থাকবেন বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসাইন। জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদের সঞ্চালনায় বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ, কক্সবাজার জেলা শাখার সভাপতি এড. সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, সাংসদ যথাক্রমে সাইমুম সরওয়ার কমল ও আশেক উল্লাহ রফিক। এতে জেলা আওয়ামী লীগ, অঙ্গসহযোগি সংগঠন, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এবং জেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ বক্তব্যে রাখবেন। উক্ত শিক্ষা সমাবেশে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয় এবং সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।