১১ মে, ২০২৬ | ২৮ বৈশাখ, ১৪৩৩ | ২৩ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

কক্সবাজার জেলা ছাত্রদলের জরুরী সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কক্সবাজার জেলা ছাত্রদলের জরুরী সভা আজ ২৬ জানুয়ারি সকাল ১০টায় জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ সরওয়ার রোমন এর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আলাউদ্দিন রবিন এর সঞ্চালনায় উক্ত জরুরী সভায় জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা, সভাপতি- সাধারণ সম্পাদকের স্বেচ্ছাচারিতা, কমিটি গঠনে অনিয়ম দূর্নীতি, আর্থিক কেলেংকারীসহ বিভিন্ন অসদুপায় অবলম্বনের অভিযোগে জেলা ছাত্রদলের অধিকাংশ নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে মোঃ সরওয়ার রোমনকে ভারপ্রাপ্ত সভাপতি ও আলাউদ্দিন রবিনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব অর্পন করে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার সিদ্ধান্ত গৃহীত হয়।

কক্সবাজার সরকারী কলেজ ছাত্রদলের কমিটি গঠিত
আনিস সভাপতি, মাসুদ সাধারণ সম্পাদক
সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল ও বেগবান করে তোলার লক্ষ্যে কক্সবাজার জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহীনুল ইসলাম ও সহ সভাপতি আব্দুর রউফ এর সুপারিশক্রমে কক্সবাজার সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান কে সভাপতি ও সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ কে সাধারণ সম্পাদক এবং জয়নাল আবেদিন জয় কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে উক্ত কমিটির অনুমোদন প্রদান করেন কক্সবাজার জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সরওয়ার রোমন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন রবিন।

আইন কলেজ ছাত্রদলের কমিটি গঠিত
এইচ এম রায়হান সভাপতি, সিরাজউদ্দৌল্লাহ সাধারণ সম্পাদক
সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল ও বেগবান করে তোলার লক্ষ্যে কক্সবাজার জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহীনুল ইসলাম ও সহ সভাপতি আব্দুর রউফ এর সুপারিশক্রমে এইচ এম রায়হান কে সভাপতি ও সিরাজউদ্দৌল্লাহ কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে উক্ত কমিটির অনুমোদন প্রদান করেন কক্সবাজার জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সরওয়ার রোমন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন রবিন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।