১৪ মে, ২০২৬ | ৩১ বৈশাখ, ১৪৩৩ | ২৬ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

কক্সবাজার জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ মার্চ সন্ধ্যা ৭টায় কক্সবাজার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংগঠনের সভাপতি এডঃ সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত বর্ধিত সভায় ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের কর্মসূচী গৃহিত হয়। কর্মসূচির মধ্যে রয়েছে- দিবস সমূহে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, বঙ্গবন্ধুর ভাষণ সম্প্রচার, আলোচনা সভা, মোমবাতি প্রজ্জ্বলন।
সভায় বক্তব্য রাখেন- সাংসদ যথাক্রমে আব্দুর রহমান বদি, আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামী লীগ নেতা অধ্যাপিকা এথিন রাখাইন, এড. আমজাদ হোসেন, শাহ আলম চৌধুরী (রাজা), আজিজুর রহমান বিএ, এড. বদিউল আলম সিকদার, রেজাউল করিম, মাহবুবুল হক মুকুল, এড. রনজিত দাশ, মাহবুবুর রহমান চৌধুরী (ভারপ্রাপ্ত মেয়র), নুরুল আবছার চেয়ারম্যান, আব্বাস উদ্দিন চৌধুরী, এড. আয়াছুর রহমান, এড. ফরিদুল আলম, প্রিয়তোষ শর্মা চন্দন, কাজী মোস্তাক আহমদ শামীম, খোরশেদ আলম কুতুবী, ইউনুছ বাঙ্গালী, হেলাল উদ্দিন কবির, এমএ মনজুর, আবু তাহের আজাদ, ড. নুরুল আবছার, বদরুল হাসান মিল্কী, মিজানুর রহমান, এড. আব্দুর রউফ, জিএম আবুল কাসেম, কক্সবাজার শহর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, রামু উপজেলা সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডল, টেকনাফ উপজেলা সাধারণ সম্পাদক নুরুল বশর, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মুহাম্মদ ইসহাক জিপিএ, সাধারণ সম্পাদক এড. জিয়া উদ্দিন, জেলা যুবলীগ সহ-সভাপতি সোহেল আহমদ বাহদুর।
সভায় উপস্থিত ছিলেন- হাজী এনামুল হক, ডাঃ পরিমল দাশ, আসিফ উল মওলা, শুভ দত্ত বড়–য়া, মিজানুর রহমান, এবি ছিদ্দিক খোকন, রাজিব দাশ, জেলা সৈনিক লীগ সভাপতি তৈয়ব উল্লাহ মাতবর, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, জেলা বাস্তুহারা লীগ সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক নুর হোছেন, কক্সবাজার সদর যুবলীগ সভাপতি ইফতেখার উদ্দিন পুতু, টেকনাফ বাহারছড়া ইউপি চেয়ারম্যান মাওলানা আজিজ উদ্দিন প্রমুখ।
উল্লেখিত কর্মসূচি জেলার আওতাধীন সকল উপজেলা, পৌরসভা, ইউনিয়নে যথাযোগ্য মর্যাদায় পালনে বিশেষভাবে আহবান জানিয়েছেন জেলা আওয়ামী লীগ সভাপতি এড. সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।