৩ সেপ্টেম্বর, ২০২৬ | ১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

কক্সবাজার জেলায় ১১টি বিদ্যালয়ের পাশের হার ১০০ শতাংশ

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় কক্সবাজার জেলায় সব শিক্ষা প্রতিষ্ঠানে পাশের সংখ্যা থাকলেও, সর্বোচ্চ ১০০ শতাংশ পাশের হার রয়েছে ১১টি বিদ্যালয়ে। তার মধ্যে- কক্সবাজার সদর উপজেলায় ৩টি, টেকনাফে ৪টি, মহেশখালীতে ২টি এবং চকরিয়া ও উখিয়ায় ১টি করে বিদ্যালয়। বিদ্যালয়গুলো হলো-  কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কক্সবাজার মডেল উচ্চ বিদ্যালয়, চকরিয়া গ্রামার স্কুল, মহেশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শাপলাপুর উচ্চ বিদ্যালয়, নাইক্ষ্যংখালী জুনিয়র উচ্চ বিদ্যালয়, টেকনাফ বর্ডার গার্ড পাবলিক স্কুল, হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়, হাজী বশির আহমদ উচ্চ বিদ্যালয় এবং রুমখাঁপালং জুনিয়র উচ্চ বিদ্যালয়। এদিকে, ৬টি বিদ্যালয়ের পাশের হার রয়েছে ৯৯ শতাংশের উপরে। এগুলো হলো- কক্সবাজার সদর উপজেলার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি ৯৯.১৯ শতাংশ, রামু উপজেলার জোয়ারিয়ানালা এইচএম সাচী উচ্চ বিদ্যালয় ৯৯.০১, চকরিয়া উপজেলার চকরিয়া কোরক বিদ্যাপীঠ ৯৯.৭৪ শতাংশ ও মেমোরিয়াল খ্রিস্টান উচ্চ বিদ্যালয় ৯৯.০৩ শতাংশ এবং উখিয়া উপজেলার কুতুপালং উচ্চ বিদ্যালয় ৯৯.০৭ শতাংশ ও উখিয়া উচ্চ বিদ্যালয় ৯৯.৫৮ শতাংশ। উল্লেখ্য, কক্সবাজার জেলার সর্বোচ্চ পরীক্ষার্থী ছিল মহেশখালী মডেল উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেন ৫০২ জন। এরপর ৪৯৫ জন নিয়ে বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী দ্বিতীয় অবস্থানে এবং ৪০৩ জন নিয়ে পেকুয়ার জিএমসি ইনষ্টিটিউট তৃতীয় অবস্থানে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।