১ মার্চ, ২০২৬ | ১৬ ফাল্গুন, ১৪৩২ | ১১ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

কক্সবাজার জেলার ২ পুলিশ কর্মকর্তা গোপালগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় বদলি

ওসমান আবিরঃ

কক্সবাজার জেলার ২ জন পুলিশ কর্মকর্তা উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান ও মহেষখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রবাস চন্দ্র ধর একই পদে ভিন্ন জেলায় বদলি হয়েছেন।নিহাদ আদনান তাইয়ান বদলি হয়েছেন গোপালগঞ্জ জেলায় এবং প্রবাস চন্দ্র ধর বদলি হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলায়।আজ বুধবার সকাল ১১ ঘটিকার সময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মোঃ ইকবাল হোসেন সিবিএনকে এই তথ্যটি নিশ্চিত করেছেন।

গতকাল ৩০ জুন মঙ্গলবার কক্সবাজার জেলা পুলিশ সুপার এর কার্যালয়ের কনফারেন্স রুমে উখিয়া সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান এবং মহেষখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাস চন্দ্র ধর এর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম(বার) মহোদয়। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) , অতিরিক্ত পুলিশ সুপার (সদর), অতিরিক্ত পুলিশ সুপার (ইন-সার্ভিস), সহকারী পুলিশ সুপার (ডিএসবি), সহকারী পুলিশ সুপার (ট্রাফিক), ডিআইও-১, ওসি ডিবি, ওসি উখিয়া থানা এবং বিদায়ী কর্মকর্তাগন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।